ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এক রাতেই দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম
ছবি: আরটিভি

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি জায়গায় অবস্থিত ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠের জায়গা নিজের দাবি করে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাম্য প্রভাবশালীর বিরুদ্ধে। পাশাপাশি দখলের জানান দিতে ওই প্রভাবশালী ঈদগাহ মাঠের ইটের সীমানা প্রাচীর ভেঙে নতুন করে টিনের বেড়া দিয়েছেন।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ঈদগাহ মাঠে টিনের বেড়া দেওয়া হয়।

অভিযুক্ত ব্যক্তি হলেন, ওই গ্রামের প্রভাবশালী মো. জিয়াউল হকের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের পাকা গ্রামীণ সড়কসংলগ্ন সাত শতক জায়গায় প্রায় ৬১ বছর আগে থেকে ঈদগাহ মাঠ হিসেবে জায়গাটি ব্যবহার করে আসছেন গ্রামবাসী। ২০২৬ সালেও ঈদের নামাজ আদায়ের পাশাপাশি দেওড়া গ্রাম ঈদগাহ মাঠ কমিটির পক্ষে ওই জায়গার লিজও নবায়ন করা হয়েছে। কিন্তু সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী মো. জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠের জায়গাটি নিজের দাবি করে গ্রামবাসীর সঙ্গে বিরোধে জড়ান। পাশাপাশি রোববার রাতে জাহাঙ্গীর হোসেন তার লোকজন নিয়ে ঈদ মাঠের পুরোনো ইটের প্রাচীর ভেঙে জোরপূর্বক জায়গাটি দখল নেন। একই সঙ্গে ঈদমাঠের সাত শতক জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলেন।

আরও পড়ুন

সোমবার সকালে হঠাৎ করে গ্রামবাসী ঈদ মাঠের চারদিকে টিনের বেড়া দেখে নিশ্চিত হন যে, পুরোনো ঈদগাহ মাঠটি দখল হয়ে গেছে। তখন গ্রামীবাসী জরুরি সেবা নম্বরে ৯৯৯-এ কল করেন। কিন্তু প্রশাসনের কোনো সাড়া না পেয়ে প্রতিকার পেতে সোমবার বিকেলে দেওড়া ঈদগাহ কমিটি সদস্য আলম জাহাঙ্গীর তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত মো. জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠ দখলের কথা স্বীকার করে বলেন, জায়গাটি আমার পৈতৃক সম্পত্তি। কিন্তু গ্রামবাসীর বাধায় তা দখল নিতে পারিনি। এখন সময় হয়েছে তাই আমি জায়গাটির দখল বুঝে নিয়েছি।

এ বিষয়ে দেওড়া ঈদগাহ কমিটি সদস্য আলম জাহাঙ্গীর বলেন, ঈদগাহের জায়গাটি মূলত সরকারি সম্পত্তি। যা আমরা আইন মোতাবেক ঈদ মাঠ হিসেবে লিজ নিয়ে বহু বছর ধরে দুটি ঈদের নামাজ পড়ে আসছি। কিন্তু সম্প্রতি দখলদার জায়গাটি ভুয়া কাগজপত্র তৈরি করে তা দখল করে নিয়েছে। এটা অন্যায়।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) এ জেএম নাহিদ হোসেন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি প্রাথমিক তদন্তের জন্য দেশিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
আরও পড়ুন
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
তাড়াশে স্কুলে অভিভাবক ও মা সমাবেশ
যুবককে বাঁশবাগানে নিয়ে দলবদ্ধ বলাৎকার, ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল