গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি আবাসিক হোটেল থেকে ৫ নারীসহ ১১ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।
তিনি জানান, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ নারীসহ ১১ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি দক্ষিণ বাংলা গেস্ট হাউজ সিলগালা করে দেওয়া হয়।
তিনি আরও জানান, এর আগে গত বছরের নভেম্বর মাসেও একই হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
আরটিভি/এমএইচজে



