নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন চাঁপাইনবাবগঞ্জের নাহিদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৪:৩৬ পিএম


নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পেলেন চাঁপাইনবাবগঞ্জের নাহিদ
ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের বই ও পরিবেশপ্রেমী, শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. নাহিদ উজ্জামান বইপাঠের প্রসার, রাস্তার ধারে বৃক্ষরোপণ এবং পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার–২০২৬’ অর্জন করেছেন।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের আয়োজনে নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘নেলসন ম্যান্ডেলা: আদর্শ ও কর্মময় জীবন’ শীর্ষক এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে বক্তারা নেলসন ম্যান্ডেলার সংগ্রামী জীবন, মানবতা, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচারে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে মো. নাহিদ উজ্জামান বলেন, এ সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমার মতো একজন সাধারণ মানুষের কাজকে মূল্যায়ন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই। জীবনের শেষ দিন পর্যন্ত বই, পরিবেশ, জীববৈচিত্র্য এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক বাংলাদেশ সমাচার ও ডেইলি বাংলাদেশ ডাইরি পত্রিকার সম্পাদক ড. খান আসাদুজ্জামান পিভিএমএস।

আরও পড়ুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেশের জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্য কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী এবং সংগঠনটির সিনিয়র সহসভাপতি বাবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিরা সরকার। এ সময় দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. নাহিদ উজ্জামান দীর্ঘদিন ধরে বইপাঠ আন্দোলন, গ্রামীণ পর্যায়ে পাঠাগার কার্যক্রম পরিচালনা, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরিসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission