ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে ইয়াবাসহ জোড়া দম্পতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই জোড়া দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলার বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম টু ঢাকা হাইওয়ে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ। পরে হানিফ পরিবহনের একটি বাসে যাত্রী বেশে থাকা ৪ জন‌ মাদক বিক্রেতার কাছ থেকে ৯৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়ার থানার ডুলাহাজরার পূর্ব ডুমখালী গ্রামের মো. রুবেল (৩০) ও তার স্ত্রী মোছা. হীরামনি (২৬), ঈদগাঁ থানার গজালিয়া ইউনিয়নের পূর্ব ঈদগাঁ গ্রামের নুরুল ইসলাম (২১) ও তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)।

র‍্যাব- ১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা একটি সংঘবদ্ধ
মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রি করে আসছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪