ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শ্রীমঙ্গলে ৪০ কেজি ওজনের বিশাল অজগর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: আরটিভি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে প্রায় ১৮ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল শহরের ৫ নম্বর পুল বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় ওয়াশিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় কিছু মানুষ সাপটিকে মেরে ফেলার চেষ্টা করেন। পরে সচেতন এলাকাবাসী বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুন

উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি বলে জানান উদ্ধারকারীরা। পরে অজগরটিকে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাপটি দেখতে পেয়ে স্থানীয় কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ এটিকে মেরে ফেলার চেষ্টা করছিলেন। খবর পেয়ে আমরা গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। এটি একটি বড় আকারের অজগর, যার দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি। পরে সাপটিকে নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
এক ঘণ্টার অভিযানে প্রাণে বাঁচল হাইল হাওরের ‘বন্দি’ সাপ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুটের বার্মিজ অজগর উদ্ধার
মিরসরাইয়ে পৃথক স্থান থেকে দুই অজগর উদ্ধার
মাছ ধরার জালে উঠে এলো বার্মিজ অজগর