প্রাইভেট পড়তে যাওয়া কিশোরীকে ধর্ষণ, শিক্ষিকার বাবা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ১১:০০ এএম


প্রাইভেট পড়তে যাওয়া কিশোরীকে ধর্ষণ, শিক্ষিকার বাবা গ্রেপ্তার
কামাল উদ্দিন। ছবি: আরটিভি

নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেট পড়তে যাওয়া এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ওই ছাত্রীর শিক্ষিকার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিক্ষিকার বাবাকে আটকের পর গাছে বেঁধে রেখে পুলিশে খবর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম কামাল উদ্দিন (৫০)। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে যেত। বুধবার সন্ধ্যায়ও সে পড়তে যায়। এ সময় শিক্ষিকা ও তার মা বাড়িতে ছিলেন না। বাড়িতে একা থাকা কামাল উদ্দিন ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে না বলতে হুমকি দেন।

ওই ছাত্রী বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানায়। পরে এলাকায় বিষয়টি জানাজানি হয়। স্থানীয় বাসিন্দারা তখন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে অভিযুক্ত আটক করে থানায় নিয়ে যায়।

সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে বুধবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

ওসি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হবে। এ ছাড়া ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আজ তাকে আদালতে পাঠানো হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission