ছাত্রকে পিটিয়ে নিজেই গণপিটুনি খেলেন মাদরাসাশিক্ষক

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ১১:১৪ এএম


ছাত্রকে পিটিয়ে নিজেই গণপিটুনি খেলেন মাদরাসাশিক্ষক
শিক্ষক সোহানুর রহমান সোহান। ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পীরপুর গ্রামের জামিয়াতুস সুন্নাহ আবাসিক হাফিজিয়া মাদরাসায় শিশু শিক্ষার্থী মাহফুজুর রহমানকে চুরির অপবাদ দিয়ে বেত্রাঘাত ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে শিক্ষক সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে। 

সোমবারের এই ঘটনার ভিডিও মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

অভিযুক্ত সোহানুর রহমান সোহান (২৫) ওই মাদরাসা শিক্ষক। গুরুতর জখম হওয়া মাহফুজুর রহমান (১৩) দিনাজপুর সদর থানার গণির মোড়ে নতুনপাড়া এলাকার সাগর হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, মিথ্যা চুরির অপবাদ দিয়ে সোমবার ও মঙ্গলবার মাহফুজুর রহমানকে দফায় দফায় বেত ও লোহার রড দিয়ে মারধর করেন শিক্ষক সোহানুর রহমান সোহান। একপর্যায়ে শিশুটিকে মাদরাসা থেকে বের করে দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ঘটনার খবর পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা সন্ধ্যা সাতটার দিকে মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক সোহানকে গণপিটুনি দেন। পরে তাকে আটকে রেখে ৯৯৯-এ ফোন করে পুলিশে সোপর্দ করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষক ও আক্রান্ত শিশু শিক্ষার্থীকে স্থানীয়দের সহায়তায় থানায় আনা হয়। পরে অভিযুক্ত শিক্ষক ও শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

বুধবার অভিযুক্ত শিক্ষক সোহানকে ৫৪ ধারায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে দুপুরে হাসপাতাল থেকে ছুটি দিয়ে স্থানীয় ওমর ফারুকের জিম্মায় দেওয়া হয়। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission