ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম
ছবি: আরটিভি

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় আবু বক্কর (৫৮) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে নিমগাছী বাজারে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ব্যাবসায়ী মো. ইদ্রিস আলী। নিহত আবু বক্কর উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামের মৃত মইর আলী আকন্দের বড় ছেলে।

নিহতের বড় ছেলে আব্দুল জলিল বলেন, ‘আমার বাবা মাছের ব্যবসা করতো। মাছ কেনার জন্য পার্শ্ববর্তী নিমগাছি বাজারে গেলে দ্রুতগতির সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন

এ ঘটনায় তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কেউ কিছু বলেনি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি /এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশ: আগুনে শেষ সম্বল হারানো বিধবার পাশে প্রশাসন
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বসতবাড়ি হারানো বিধবা নারী রজুপার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আরটিভিতে এ সংক্রান্ত সংবাদ প্রচারের পর তার দুর্দশার বিষয়টি প্রশাসনের নজরে এলে তাকে মানবিক সহায়তা দেওয়া হয়।
আরটিভিতে সংবাদ প্রকাশ: আগুনে শেষ সম্বল হারানো বিধবার পাশে প্রশাসন
জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিফ হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
‘ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেছেন, চলমান ঘটনাকে শ্রমিক আন্দোলন বলা যায় না। একটি ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে। শ্রমিকদের সঙ্গে মিশে তারা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে।
‘ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে’
গাজীপুর সাফারি পার্কের নীলগাই পরিবারে জন্ম নিলো ৪ শাবক
গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে জন্ম নিয়েছে চারটি শাবক। মাস দেড়েক আগে হঠাৎ গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি এলাকায় বনের ভেতর তাদের দেখা মেলে।
গাজীপুর সাফারি পার্কের নীলগাই পরিবারে জন্ম নিলো ৪ শাবক
৩ দিনের শ্রমিক বিক্ষোভের পর ফতুল্লায় স্বাভাবিক পরিস্থিতি
ন্যূনতম মজুরির দাবিতে টানা তিনদিনের শ্রমিক অসন্তোষের ঘটনার পর নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। 
৩ দিনের শ্রমিক বিক্ষোভের পর ফতুল্লায় স্বাভাবিক পরিস্থিতি
আরও পড়ুন
পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল
চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসকাণ্ডে এবার বদলি সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক
বৈদ্যুতিক তার চুরি করতে কবরস্থানে চোরের দল, অতঃপর...