চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে পিআইবির প্রশিক্ষণ শুরু 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০১:০১ পিএম


চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে পিআইবির প্রশিক্ষণ শুরু 
ছবি: আরটিভি

চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্য এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

তিনি বলেন, চাঁদপুরের সাংবাদিকরা অভিজ্ঞ। তারপরও এআই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই গুরুত্বসহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

আরও পড়ুন

প্রশিক্ষণ কর্মশালায় জেলা সদরে কর্মরত জাতীয় গণমাধ্যম ও স্থানীয় দৈনিক পত্রিকার বিভিন্ন পর্যায়ের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

প্রথম দিনে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, নোটবুক এলএম, এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি, লেখা ও ছবি তৈরি, এআই ব্যবহার করে ভিডিও তৈরি, গুগল ট্রেন্ডিং ও গুগল ট্রেন্ডস টিভি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission