ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি। পরবর্তীতে আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক ও বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক।

অনুসন্ধানে আরও জানা গেছে, ১৪ মে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে তাকে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যও করা হয়।

চান্দগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাবের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে অভিযুক্ত অনৈতিক সম্পর্কের ইচ্ছা প্রকাশ করলে তিনি বিয়ের আগে তাতে অসম্মতি প্রকাশ করেন।

এজাহারে অভিযোগ করা হয়, ১৪ জুলাই সকালে আফতাব মজুমদার মোবাইল ফোনে তাকে বিয়ের আশ্বাস দিয়ে নগরের বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নেন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর বারবার বিয়ের কথা বললেও নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। পরে সব ধরনের যোগাযোগও বন্ধ করে দেন।

image

মামলায় আরও বলা হয়, পরবর্তীতে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

বুধবার (২২ জুলাই) সকালে চান্দগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘ধর্ষণ মামলার ওই আসামি বুধবার (২২ জুলাই) গ্রেপ্তার হয়েছেন। তিনি হাজতে আছেন। বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে।’

জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে নগরের হালিশহর বিডিআর মাঠের অদূরেই একটি দোকান থেকে আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আফতাব মজুমদারের ব্যক্তি জীবনে এর আগেও একাধিক বিয়ে নিয়ে নানা আলোচনা ছিল। তবে এসব তথ্যের স্বাধীনভাবে প্রামাণ্য নথিভিত্তিক সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় বা মহানগর কমিটির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর