চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত অন্তত ৩০

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০১:১৬ পিএম


চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত অন্তত ৩০
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের একটি করে হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে ও একজন অন্ধ হয়ে গেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রয়েল এক্সপ্রেসের বাসটি দ্রুতগতিতে চলছিল। সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে সড়কে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারান চালক। একপর্যায়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহীর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের একটি করে হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে ও একজন অন্ধ হয়ে গেছেন।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission