নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০১:২৬ পিএম


নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: আরটিভি

নোয়াখালীর চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন সেন্টারে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে বিজনেস মিট, মতবিনিময় সভা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন ইনোভার, আকিজ রিসোর্সের চিফ এক্সিকিউটিভ কর্মকর্তা মাসুদ আল আমিন রাজীব এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- ডিভিশনাল সেলস ম্যানেজার এনামুল হাসান, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরীসহ চৌমুহনী এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও রিটেইলাররা।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission