চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৩:৩৬ পিএম


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু
নিহত যুবদল নেতা সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দুটি গাড়ির মাঝে পড়ে মোহাম্মদ সালাউদ্দিন নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর একটার দিকে বড়তাকিয়া জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ ঘটনা ঘটে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিন বলেন, সাহেরখালী ইউনিয়নের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দুপুরে মোটরসাইকেলযোগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। তিনি আবুতোরাব বাজারে পাশে মসলিম চত্বরে পৌছালে চট্টগ্রামমুখী সেভেন রিংস সিমেন্ট-এর গাড়ি ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলমুখী চিটাগাং অনলাইন ইন্টারনেট সেবার একটি গাড়ির মাঝামাঝিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে যুবদল নেতা সালাউদ্দিন নিহত হন।

আরও পড়ুন

নিহত যুবদল নেতা সালাউদ্দিন ১৬ নং সায়ের খালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে বলে জানা গেছে।

মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন বলেন, দুর্ঘটায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন । তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার পর আমরা গিয়ে সালাউদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission