ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
আয়েশা বেগম ; ছবি সংগৃহীত

মৃত্যুর পর দাফন হবে কি না, সেই অনিশ্চয়তা থেকেই নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছেন ঠাকুরগাঁওয়ের আয়েশা বেগম (৭০)। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি গ্রামে।

জানা গেছে, স্বামীর মৃত্যুর পর থেকে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি গ্রামে দীর্ঘদিন ধরে একাই বসবাস করছেন এই বৃদ্ধা।

আরও পড়ুন

স্থানীয়দের জানান, তিন ছেলে সম্পত্তি নিজেদের নামে নেওয়ার পর মায়ের খোঁজ-খবর প্রায় বন্ধ করে দেন। পরে ছেলেদের বাড়ি ছেড়ে স্বামীর দেওয়া জমিতে একটি জরাজীর্ণ ঘরে আশ্রয় নেন তিনি। সেই ঘরের পাশেই নিজের কবর তৈরি করেছেন।

তারা আরও জানান, বৃদ্ধার ছেলেরা আর্থিকভাবে সচ্ছল এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলেও মায়ের ভরণপোষণের কোনো দায়িত্ব পালন করেন না। বিষয়টি নিয়ে কেউ কথা বলতে গেলে তাদের গালিগালাজের শিকার হতে হয়।

ak2

আয়েশা বেগম বলেন, অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করলেও এখন কেউ তার খোঁজ নেয় না। বৃষ্টিতে ঘরে পানি পড়ে, অনেক সময় না খেয়েই থাকতে হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বৃদ্ধা মায়ের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে আয়েশা বেগমের দুই ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার
টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি মামলায় ১৫ ডিলার কারাগারে 
শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকার বিভিন্ন ধরনের সার কালোবাজারে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ১৫ সার ডিলারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি মামলায় ১৫ ডিলার কারাগারে 
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে সানজিদা নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে একটি দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
আরও পড়ুন
দুবাইয়ের শাসকের ভাইয়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী
ওজন কমাতে কতদিন লাগে 
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী