লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিধবা নারীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৭:৪৪ পিএম


লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিধবা নারীর মৃত্যু
নিহত কল্যাণী সাহা। ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কল্যাণী সাহা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে মেয়ে বৃষ্টি সাহাও আহত হন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার কার্তিক সাহার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কল্যাণী সাহা সমসেরাবাদ এলাকার কার্তিক সাহার বাড়ির মৃত পরেশ সাহার স্ত্রী।

প্রতিবেশীরা জানান, কল্যাণীর স্বামী কয়েক বছর আগে মারা যান। তার তিন মেয়ের মধ্যে দুইজনের বিয়ে হয়েছে। এক মেয়েকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন। তাদের ঘরের স্টিলের দরজার ওপর দিয়ে বিদ্যুতের তার নেওয়া ছিল। ওই দরজাটি বিদ্যুতায়িত হয়ে ছিল। ঘটনার সময় দরজা ধরতেই কল্যাণী বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন

পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় কল্যাণীকে বাঁচাতে গিয়ে তার ছোট মেয়ে বৃষ্টিও আহত হন।

নিহতের ভাতিজা রাজন সাহা বলেন, বিদ্যুৎস্পৃষ্টের পর চাচিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission