দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন যুবক

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ১২:০১ এএম


দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন যুবক
দুধ দিয়ে গোসল করে জামায়াতের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে ‘বিবেকের তাড়নায়’ জামায়াতে ইসলামীর এক নেতা প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে দলীয় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

দলত্যাগকারী দেলোয়ার হোসেন (৩৫) হরিনাগাড়ী গ্রামের মুনসুর সরদারের ছেলে। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন

দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে পরিস্থিতি মেনে নিতে পারেননি। তাই বিবেকের তাড়নায় জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।

স্থানীয়দের দাবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক ভিডিও বিতর্কের পর ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে তিনি এ সিদ্ধান্ত নেন। প্রতীকী প্রতিবাদ হিসেবে এলাকাবাসীর উপস্থিতিতে এক মণ দুধ দিয়ে গোসল করেন।

এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‌দেলোয়ার হোসেন দলের একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কি-না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলতে পারেননি।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission