বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ  

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১২:১৫ পিএম


বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণশ্রমিকের মৃত্যু 
ছবি: আরটিভি

বরগুনার পাথরঘাটায় একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাসান গাজী (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে পাথরঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারের রিপনের ভবনে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

হাসান গাজী কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে।

আরও পড়ুন

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে হাসান গাজী তালুক চরদুয়ানি বাজারের রিপনের ভবনে কাজ করতে যান। সেখানে গিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে। এ সময় তার অবস্থার অবনতি দেখে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম মুঠোফোনে জানান, ঘটনার কথা শোনার পরে থানা থেকে পুলিশ গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission