ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

১৩ দিন পর বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
ফাইল ছবি

১৩ দিন পর বান্দরবান-রাঙামাটি সড়কে শনিবার (২৫ জুলাই) সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ায় ১২ জুলাই থেকে বন্ধ ছিল এই সড়কে যানবাহন চলাচল। সেতুর ধসে পড়া অংশটি নতুন করে নির্মাণের পর আজ সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

সেতুটির অবস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায়। তবে এটি বান্দরবান সড়ক বিভাগের আওতাধীন। সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়ার বিষয়টি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি জানান, সেতুর যে অংশটি ভেঙে গেছে সেটির নির্মাণকাজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতেই শেষ হয়েছে। তবে কিছু কাজ করার জন্য শুক্রবার (২৪ জুলাই) কেবল অটোরিকশাসহ ছোটখাটো যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।

সেতুটি শিলক খালের ওপর নির্মিত। ১২ জুলাই পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোত এলাকার একটি রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে। এরপর তীর ভেঙে সেতুটিতে আঘাত করে। এতে সেতুটির একাংশ ধসে পড়ে।

সওজ কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, সেতুটির সংযোগ সড়কসহ প্রায় ১৫০ ফুট ভেসে গিয়েছিল। সেটি পুনরায় নির্মাণ করতে রাতদিন কাজ করতে হয়েছে।

বান্দরবান জেলার বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, বান্দরবান থেকে রাঙামাটির উদ্দেশে যাত্রীবাহী বাস ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙামাটি থেকেও বান্দরবানে বাস আসবে। তবে যাত্রীদের অনেকেই এখনো বাস চলাচল শুরু হওয়ার বিষয়টি জানেন না। যার কারণে প্রথম দিনে সময়সূচি অনুযায়ী বাস ছাড়া সম্ভব না–ও হতে পারে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
হিরনের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার বিকেলে বাগানে কাজ করার সময় হিরনের ওপর বজ্রপাত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান। বর্তমানে হিরনের মরদেহ দেশে আনার জন্য সহকর্মীরা চেষ্টা করছেন।
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
শান্তিরক্ষা মিশনে নিহত নৌবাহিনীর সদস্যের সামরিক মর্যাদায় শেষকৃত্য
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
শান্তিরক্ষা মিশনে নিহত নৌবাহিনীর সদস্যের সামরিক মর্যাদায় শেষকৃত্য
‘আমার বাবা ভালো বাবা’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’ বলতে বলতে কেঁদে ফেলছে বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। 
‘আমার বাবা ভালো বাবা’
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
কুমিল্লার ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার তিন কিশোরের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। 
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
আরও পড়ুন
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
লংগদুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, সেনা হস্তক্ষেপে পণ্ড
জমি বিরোধে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা ও উচ্ছেদের অভিযোগ লংগদুতে 
ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২