দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, মিলল বিপুল অস্ত্র

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ  

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৬:৪৩ পিএম


দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, মিলল বিপুল অস্ত্র
ছবি: আরটিভি

চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়ার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) এবং একই এলাকার মো. মহসিন (৩৩)।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুলাই দুপুরে ডিবির একটি দল পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। দুর্গম পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে পরিচালিত এ অভিযানে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি লোহা কাটার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে ডিবি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

চট্টগ্রামে অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission