ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

থানচি থেকে তিন্দুমুখ নৌ চলাচল বন্ধের ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত

প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৫ জুলাই) বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস. এম. হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরূপ আবহাওয়া এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলার মধ্যে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌযান চলাচল বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত বন্ধ থাকবে।

এ সময় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নওগাঁ শাখা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অভিনব প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছ।
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। 
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
পবিত্র রমজান মাস উপলক্ষে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪ বছর বয়সী হাফেজদের অংশগ্রহণে আরটিভির ১৭তম আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭ পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস’-এর অডিশন রাউন্ড। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জোনের অডিশন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ১৫ জন প্রতিযোগী।
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে পাঁচ ঘণ্টা বন্ধ থাকা ফেরি চলাচল আবার সচল করা হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই হাতের জাদুতে শিশুর গলায় আটকে যাওয়া পয়সা বের করে তাক লাগিয়ে দিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। এতে খুশিতে কেঁদে ফেলেন শিশুর মা। এর আগে মায়ের আর্তনাদে চারপাশের অনেক মানুষ ওই চেম্বারে জড়ো হয়েছিল। তবে সফলভাবে পয়েন্টটি বের করার পর মুহূর্তেই পুরো দৃশ্যপট বদলে যায় এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় শিশুর মাকে।
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
আরও পড়ুন
বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে সেনাবাহিনীর পুনর্বাসন সহায়তা
জমি দখল করতে শ্বশুর-শাশুড়িকে বাবা-মা বানালেন কামরুল, অতঃপর...
স্বাধীনতার ৫৪ বছর পর থানচির বড়মদক গ্রামবাসি পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার