ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল গ্রেপ্তার

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৮:৪৫ পিএম


ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল গ্রেপ্তার
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ওসি জাবেদ উল ইসলাম। এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে তকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গ্রেপ্তার সৈয়দ যুবরাজ শাহ রাসেল আখাউড়া থানায় দায়ের করা মামলা নম্বর-২০/২৩৯, তারিখ ১৮ নভেম্বর ২০২৪-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬, ৭ ও ১২ ধারার একটি মামলার আসামি।

তিনি আরও জানান, গ্রেপ্তার রাসেল আখাউড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তারাগন এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা জামশেদ শাহের ছেলে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবারই তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission