ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরিটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
এআই দিয়ে তৈরি ছবি

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং মোবাইল ফোনের অপব্যবহার রোধে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

চলতি বছরের ২৩ জুলাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়ার পর হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ছাড়া গত ২৪ জুলাই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় স্থানীয় সংসদ সদস্য মো. মমিনুল হক তার বক্তব্যে ঘোষণা দেন-শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন আনতে পারবে না এবং শিক্ষকরাও শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন

খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জ উপজেলায় ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩টি মাদ্রাসা এবং ৮টি কলেজ রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দূর করা, লেখাপড়ায় মনোযোগ বাড়ানো এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চিঠির সূত্রে জানা গেছে, ক্যাম্পাস এলাকায় কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে ওই শিক্ষার্থীর অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৪ জুলাই অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলার সব মাধ্যমিক ও তদূর্ধ্ব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এ নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিজ নিজ প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞাটি কঠোরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব প্রতিষ্ঠানপ্রধানকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস।
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
আরও পড়ুন
শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নতুন নির্দেশনা
চবির ৪০ অসচ্ছল শিক্ষার্থীর পাশে ‘উত্তরণ’
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছে জবির ২৯ শিক্ষার্থী
ভারতে হঠাৎ যুদ্ধবিমান ও ট্যাংকের ওপর চড়ে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ