ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, একাধিক ক্লিনিককে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম
হাসপাতাল সিলগালা করছেন ইউএনও। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি প্রতিষ্ঠান সিলগালা, একটি সাময়িকভাবে বন্ধ এবং আরও দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।

অভিযানে মোট ছয়টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে ভবেরচর ইউনিয়নের গজারিয়া পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িকভাবে বন্ধ করা হয়। একই ইউনিয়নের ভবেরচর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা এবং জামালদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হামদর্দ জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নাজমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে, জামালদী এলাকার শুকরিয়া ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও মেঘনা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খানমসহ সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস।
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাপে কাটা এক শিশুকে তাৎক্ষণিকভাবে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) প্রয়োগ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ ও সময়োপযোগী ব্যবস্থাপনায় শিশুটির প্রাণ রক্ষা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
আরও পড়ুন
লোভ দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতিকালে দুই সাবেক সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭
নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন যমজ ভাই-বোন, অতঃপর...
দুই বছরের নাতিকে শূন্যে তুলে আছাড়, দাদি গ্রেপ্তার