ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

২০ বছর পালিয়ে থেকেও পার পেলেন না উসিংনু

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম
ছবি: সংগৃহীত

বান্দরবানে উসিংনু মার্মা (৩৮) নামে মৃত্যুদণ্ড ও সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

দীর্ঘ ২০ বছর ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) দুপুরে র‌্যাব-১৫ আভিযান চালিয়ে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ‘ওয়াই জংশন’ এলাকায় আত্মগোপনে থাকা উসিংনু মার্মাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

গ্রেপ্তার উসিংনু মার্মা বান্দরবান সদর থানাধীন লুলাইন হেডম্যান পাড়ার বাসিন্দা।

র‍্যাব জানায়, তার বিরুদ্ধে ২০০৭ সালে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে বিচারিক প্রক্রিয়ায় বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড ও ১০০০০ টাকা অর্থদণ্ড এবং সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০০ টাকা অর্থদণ্ড- অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। এই সাজা এড়াতে তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
নারীর ব্যর্থ মৃত্যুদণ্ডের পর টেনেসির কারাপ্রধানের পদত্যাগ
দুই দফা বিষ প্রয়োগেও মৃত্যু হয়নি, গুরুতর অবস্থায় ক্রিস্টা পাইক
দুই ডোজ বিষাক্ত ওষুধ দিয়েও মৃত্যু হলো না, বেঁচে রইলেন আসামি
মৃত্যুদণ্ডের আগে টেনেসির একমাত্র নারী আসামির শেষ কথা, ‘আমি শান্তিতে আছি’