বিলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন ২ যুবক

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৫:১১ পিএম


বিলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন ২ যুবক
প্রতীকী ছবি

নওগাঁর পোরশায় বিলে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

​বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— কাতকইল বিলপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।

​স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে কাতকইল গ্রামের পাশে বিলে বৈদ্যুতিক মোটর বসিয়ে পানি সেচ শুরু করেন মাহাবুর ও আজিজ। পানি কমার পর প্রথম দফায় সকাল ১০টার দিকে মাছ ধরে বাড়িতে নিয়ে যান তারা।

আরও পড়ুন

পরবর্তীতে দুপুর ১টার দিকে পুনরায় মাছ ধরতে বিলে নামেন দুজন। তবে মোটর সচল থাকায় এবং সংযোগের বৈদ্যুতিক তার আগে থেকেই লিকেজ থাকায় বিলের পানি বিদ্যুতায়িত হয়ে ছিল। বিলে নামামাত্রই প্রথমে মাহাবুর বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

​পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission