ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কালীগঞ্জে শহর যেন এক শ্বাসরুদ্ধকর মৃত্যুফাঁদ!

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি: আরটিভি

ঝিনাইদহের ​কালীগঞ্জের মূল শহর যেন এখন এক শ্বাসরুদ্ধকর মৃত্যুফাঁদ! হাসপাতালের জরুরি পথ থেকে শুরু করে বাসস্ট্যান্ডের অলিগলি, কালীবাড়ি মোড়, কলেজ রোড কিংবা তরকারি হাট— কোথাও নেই স্বস্তির নিশ্বাস। রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ ফুটপাতের সাম্রাজ্য। ব্যবসায়ীদের দখলের কবলে পিষ্ট হয়ে রাস্তা আজ এতটাই সংকুচিত যে, পথচারী তো দূরের কথা, রিকশা-ভ্যান নিয়ে চলাচল করাই এখন জীবনের সাথে বাজি ধরার শামিল।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান পথ, মধুগঞ্জ বাজার, কালীবাড়ি মোড়, শহরের ভেতর দিয়ে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ পর্যন্ত বিস্তৃত এলাকা এখন মানুষের চেয়ে পণ্যের দখলে বেশি। শহরে ভেতর বাঁশ-কাঠ দিয়ে শেড বানিয়ে ফুটপাত তো বটেই, রাস্তার অর্ধেকটা দখল করে রাখা হয়েছে। লম্বা দোকান এবং এতটাই জুড়ে বিস্তৃত যে রাস্তা সরু হয়ে গিয়েছে। ফলে ইজিবাইক, ভ্যান আর রিকশা চলাচলের সময় প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, পথচারীদের গায়ে লাগছে যানবাহনের ধাক্কা।

আরও পড়ুন

​দিনের বেলায় এই দুর্ভোগ রূপ নেয় চরম মাত্রায়। শহরের সরু সড়কে বড় বড় ট্রাক ঢোকে, তখন যানজট এমন ভয়াবহ আকার ধারণ করে যে, ঘণ্টার পর ঘণ্টা মানুষ আটকা পড়ে থাকে। সাইকেল, ভ্যান কিংবা সাধারণ পথচারীদের জন্য ওই পথ পাড়ি দেওয়া এখন রীতিমতো দুঃস্বপ্ন। অথচ এই পথ দিয়েই প্রতিদিন শত শত রোগী নিয়ে অ্যাম্বুলেন্সকে হাসপাতালের দিকে ছুটতে হয়। সড়কের দুই পাশে বসেছেন ছোট বড় বিভিন্ন ধরনের দোকানপাট যার কারণে শহরের প্রবেশদ্বার ছোট হয়ে গেছেন।

স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যে লোক দেখানো উচ্ছেদ অভিযান চললেও, পরক্ষণেই আগের চেয়েও বড় ও বিস্তৃত আকারে বসছে দোকানপাট।

ভুক্তভোগী রহিমা বেগম বলেন, কর্তৃপক্ষের নাকের ডগায় এই অবৈধ দখলদারিত্ব চললেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে জনমনে এখন বড় প্রশ্ন।

পথচারী মনির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ কি তবে এসব দেখেও দেখছে না? নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে?

এ ব্যাপারে পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ বলেছেন, শহরে পাশে একটি হকার্স মার্কেট তৈরির পরিকল্পনা আছে অতি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে

শহরের এই বেহাল দশা থেকে মুক্তি পেতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ট্র্যাফিক পুলিশ মোতায়েন এবং স্থায়ী উচ্ছেদ অভিযানের দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল।

কালীগঞ্জের প্রতিটি সড়ক আজ দখলদারদের কবলে। এই শহর কি সাধারণ মানুষের চলাচলের জন্য নাকি কেবল দখলদারদের ব্যবসার জন্য? এমন প্রশ্নই এখন সাধারণ মানুষের মুখে মুখে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০