ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ইয়াবা সেবনে মগ্ন আওয়ামীপন্থী ইউপি সদস্য, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
ইয়াবা সেবনের সেই ভিডিও ভাইরাল। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. আক্কাচ মাতুব্বরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে একটি বদ্ধ ঘরে সরঞ্জাম ব্যবহার করে ইয়াবা সেবন করতে দেখা যায়। এ ঘটনায় তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আক্কাচ মাতুব্বর গৌড়দিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এদিকে ভিডিওটি প্রায় দেড় বছর আগের বলে দাবি করেছেন আক্কাচ মাতুব্বর।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাশ্ববর্তী জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় তাকে হয়রানি করা হয়েছিল। ওইদিন কয়েক ব্যক্তি তাকে আটকে রেখে ইয়াবা হাতে দিয়ে সেবন করতে বাধ্য করে এবং তার ভিডিও করে রাখে। তবে কারা তাকে আটকে রেখে হয়রানি করেছিল, তাদের নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

আরও পড়ুন

এদিকে, স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই ইউপি সদস্য নিয়মিত মাদক সেবন করেন। তার ছোট ছেলে রাসেল মাতুব্বর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণ মামলা করে কারাগারে নারী
ঝিনাইদহে এক  ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার বাদী বিউটি খাতুন (৪৫) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বিউটি খাতুন শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে। 
ধর্ষণ মামলা করে কারাগারে নারী
৩'শ সদস্য নিয়ে আবারও জঙ্গল সলিমপুরে অভিযান
দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধী ও সন্ত্রাসীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ রোধ এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে ।
৩'শ সদস্য নিয়ে আবারও জঙ্গল সলিমপুরে অভিযান
সাতক্ষীরায় আ.লীগের ৭ সক্রিয় সদস্য গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে এজাহারনামীয় মামলার একজন আসামি, সাজা পরোয়ানাভুক্ত একজন, চুরি মামলার একজন এবং জিআর পরোয়ানাভুক্ত চারজন রয়েছেন।
সাতক্ষীরায় আ.লীগের ৭ সক্রিয় সদস্য গ্রেপ্তার
বিয়ের দাবিতে দুই স্ত্রী ও ৩ সন্তানের জনকের বাড়িতে নারী, অতঃপর...
খুলনার পাইকগাছায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করেছেন এক সন্তানের জননী তৃপ্তি বিশ্বাস (৩৮)।
বিয়ের দাবিতে দুই স্ত্রী ও ৩ সন্তানের জনকের বাড়িতে নারী, অতঃপর...
ট্রাকের পাথরের নিচে মিললো গাড়ির যন্ত্রাংশ, ১৩৫ ভারতীয় মোবাইল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানে ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এর মধ্যে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৭০৮ পিস ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি এবং ভোলাহাট থেকে ১৩৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ট্রাকের পাথরের নিচে মিললো গাড়ির যন্ত্রাংশ, ১৩৫ ভারতীয় মোবাইল উদ্ধার
আরও পড়ুন
ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে অনুমোদন, অমান্য করলে মামলা
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাতিজার পর একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা
ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে ভয়াবহ সংঘর্ষ