নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা দিল বাস, আহত ১৫

আরটিভি নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৫:২৪ পিএম


নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা দিল বাস, আহত ১৫
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে দিগন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একাধিক বাস, অটোরিকশা ও মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহত হয়েছেন ১৫ জন যাত্রী। 

বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- অটোরিকশার যাত্রী উপজেলার মধ্যচর গ্রামের বাসিন্দা রেজিয়া বেগম (৬০), মধ্যচর রামশংকর এলাকার দীনেশ চন্দ্র দাস (৪৮), তার স্ত্রী ঝর্ণা রানী (৪০), দিগন্ত বাস যাত্রী হবিগঞ্জের আরজুদা খাতুন (৬০) এবং একই এলাকার তাউস মিয়া (৪৫)।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় ট্র্যাফিক জ্যামে আটকিয়ে থাকা একাধিক যানবাহনের পেছনের দিক থেকে ধাক্কায় যাত্রীবাহী ঢাকাগামী সোহাগ বাস, অটোরিকশা, মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, ভৈরবে দুর্ঘটনায় আহত ১০ জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। এখনো রোগীরা চিকিৎসা নিতে আসছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission