থানায় নেওয়ার পথে জ্ঞান হারালেন শিশু ধর্ষণে অভিযুক্ত শিক্ষক, অতঃপর...

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০২:৫৫ পিএম


থানায় নেওয়ার পথে জ্ঞান হারালেন শিশু ধর্ষণে অভিযুক্ত শিক্ষক, অতঃপর...
মৃত মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

১১ বছরের এক মক্তবপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে তার শিক্ষক মিজানুর রহমানকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (২৯ জুলাই) রাতে চাঁদপুরের ফরিদগঞ্জে এ ঘটনা ঘটে।

এর আগে সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামে শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিশুটির মা-বাবা জানান, তাদের মেয়ে প্রতিদিনের মতো মিজানুর রহমান হুজুরের কাছে মক্তবে পড়তে যায়। এ সময় তাকে মক্তব ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে অন্য শিশুদের চলে যাওয়ার পর ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে গোপনাঙ্গে ব্যথার কথা জানালে বিষয়টি প্রকাশ পায়। এরপর তারা স্থানীয় কড়ৈতলী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাসুদুর রহমান, মেম্বার জিতু ও চেয়ারম্যান রাজনের কাছে বিচার চাইলে তারা থানাতে জানাতে বলে শিশুর পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে রাতেই অভিযুক্তের শ্যালক সাবেক ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বলের ঘরে সালিশি বৈঠক করে শিশুর দরিদ্র বাবাকে ১৫ হাজার টাকা দিয়ে হুমকি-ধমকি প্রদান করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী শিশুর পরিবার বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় মামলা করে। পরে থানা পুলিশ রাতেই অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। তবে থানায় নিয়ে আসার পথে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্তের শ্যালক সাবেক ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বলকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ইউপি সদস্য সেলিম জিতু বলেন, শিশুর বাবা-মা আমাদেরকে বিষয়টি জানালে যেহেতু শিশু নির্যাতনের বিষয়, চেয়ারম্যান মহোদয় ও আমি বলেছি, তাদেরকে থানাতে যাওয়ার জন্য। পরবর্তীতে কী হয়েছে, তা আর আমাদের জানা নেই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, পুলিশ হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হার্টঅ্যাটাকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission