ভয়াবহ আগুনে কারখানা ও বসতঘর পুড়ে ছাই

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০২:২১ পিএম


ভয়াবহ আগুনে কারখানা-বসতঘর পুড়ে ছাই
আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা তৎপরতা চালাচ্ছেন। ছবি: আরটিভি

রাঙামাটির লংগদুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ফার্নিচার কারখানা ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে ২ কোটি টাকার ক্ষতির হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কাঠের দোকান হওয়ায় মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশের বসতঘর ও কারখানায় আগুন ধরে যায়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিশেষ টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ, উপঅধিনায়ক মেজর শাহরিয়ার মাহমুদ খান ও ওয়ারেন্ট অফিসার আবু নোমান। 

আরও পড়ুন

পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের কারখানায় থাকা মূল্যবান কাঠ, যন্ত্রপাতি, প্রস্তুতকৃত আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি বসতঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীও আগুনে ভস্মীভূত হয়েছে। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission