কর্ণফুলী চ্যানেলে আটকে গেল কন্টেইনারবাহী জাহাজ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৭:২৯ পিএম


কর্ণফুলী চ্যানেলে আটকে গেল কন্টেইনারবাহী জাহাজ
ছবি: আরটিভি

কর্ণফুলী চ্যানেল দিয়ে যাওয়ার সময় কনটেইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে রিটেইনিং ওয়ালের সঙ্গে আটকে গেছে। জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে বন্দরের শক্তিশালী দুইটি টাগবোট এবং নৌবাহিনী, কোস্টগার্ড কাজ করছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

আরও পড়ুন

তিনি বলেন, বন্দর চ্যানেল দিয়ে যাওয়ার সময় কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাসের স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জাহাজটি ২ নম্বর লাল বয়ার সাথে ধাক্কা খায় এবং পরবর্তীতে প্রতিরোধক রিটেইনিং ওয়ালে আটকে যায়। বর্তমানে উদ্ধার অভিযান চলছে।

জাহাজটিকে সুরক্ষিত করতে এবং চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের মতো সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ কাজ করছে। বন্দর চ্যানেল নিরাপদ ও উন্মুক্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission