ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাকে ভরণপোষণ নয়, নির্যাতনে সিদ্ধহস্ত খোকন

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: আরটিভি

কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর মৈশান বাড়িতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে অসহায় মা ও দুই বোনের সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে আনিছুর রহমান খোকন নামে এক হোমিও চিকিৎসকের বিরুদ্ধে।

রোববার (২ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, প্রায় ৪ বছর ধরে প্রয়াত প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ মৈশানের স্ত্রী মফুজা আক্তারের ভরণ-পোষণের দায়িত্ব পালন করছেন না ছেলে আনিছুর রহমান খোকন। বরং পারিবারিক জমি ও দোকানপাট থেকে প্রাপ্ত আয় একাই ভোগ করছেন। এতে মফুজা খাওয়া-দাওয়া ও চিকিৎসার জন্য দুই মেয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও আত্মীয়-স্বজন একাধিকবার সালিশে বসলেও খোকন অধিকাংশ সালিশে উপস্থিত হননি। পরে সালিশের সিদ্ধান্ত অনুযায়ী আমিন দিয়ে জমি মাপজোক করে সীমানা নির্ধারণ করা হয়।

কিন্তু অভিযোগ রয়েছে, খোকন সেই খুঁটি উপড়ে ফেলেন। এছাড়া বোনদের অংশের জায়গায় দোকানঘর নির্মাণ করে ভাড়া আদায়, গাছ কাটা এবং বাঁশঝাড় থেকে বাঁশ নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মফুজা আক্তারের বড় মেয়ে মাকসুদা আক্তার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত এবং ছোট মেয়ে মরিয়ম আক্তার দেবিদ্বার সাহারপাড় গাউসুল আযম দাখিল মাদরাসার এমপিওভুক্ত সহকারী মৌলভী।

মেয়ে মরিয়ম আক্তার জানান, সালিশের সিদ্ধান্ত অনুসারে ওয়ারিশদের নামে সম্পত্তি খারিজ করা হয়। এরপরও খোকন আদালতে মামলা করেন। ওই মামলায় তারা বিজয়ী হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে পুনরায় সালিশ অনুষ্ঠিত হয় এবং তাকে মিলেমিশে থাকার জন্য তিন মাস সময় দেওয়া হয়। তবে কয়েক দিনের মধ্যেই তিনি আবারও বিরোধ সৃষ্টি করেন।

তিনি আরও জানান, মা-বোনের নিরাপত্তা ও সালিশের সিদ্ধান্ত বাস্তবায়নে বাতাঘাসী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছাদেকুর রহমান শুক্রবার (৩১ জুলাই) নিজে উপস্থিত থেকে সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু করান। কিন্তু দুই দিনের মাথায় রোববার দিবাগত রাতে সেই দেয়াল ভাঙচুরের অভিযোগ ওঠে।

আরেক মেয়ে মাকসুদা আক্তার অভিযোগ করেন, তার ছোট বোন কর্মস্থলে থাকলে মা বাড়িতে একা থাকেন। এর আগেও খোকনের স্ত্রী মায়ের গায়ে হাত তুলেছেন এবং প্রায়ই গালিগালাজ করতেন। এতে তারা মায়ের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন।

আরও পড়ুন

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আনিছুর রহমান খোকন বলেন, আমার চার বছরের বাচ্চা বাথরুমে যেতে পারছিল না। সীমানাপ্রাচীর (ওয়াল) থাকায় চলাচলে সমস্যা হচ্ছিল। তাই আমি নিজেই দেয়ালের একটি অংশ ভেঙেছি। তারা বাথরুম সরানোর জন্য আমাকে কোনো সময় দেয়নি।

এ প্রসঙ্গে মরিয়ম আক্তার বলেন, গত ৫ জুলাই এক সালিশে তার সব স্থাপনা সরাতে বলা হয়েছে৷ তিনি তা না করে আমাদের জায়গায় নতুন আরেকটি দোকানঘর নির্মাণ শুরু করেন।

এ বিষয়ে বাতাঘাসী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছাদেকুর রহমান বলেন, আমি নিজেই নির্দেশ দিয়েছি, দেয়াল নির্মাণকাজ চলমান থাকবে। যারা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, প্রথম ইউনিটের পরীক্ষামূলক চালনা কার্যক্রমে সহায়তা দিতে যুক্ত করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
আরও পড়ুন
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
সেই সুমনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ