সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে আলী আহমদ খান (৭০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর খান সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামের বাসিন্দা এবং মৃত আহমেদ আলী খানের ছেলে।
জানা যায়, নেত্রকোনা জেলার মদন উপজেলার উচিতপুর নৌকাঘাট থেকে ৩২ জনের একটি পর্যটক দল বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা করেন। শুক্রবার বিকেলে তাদের নৌকা ওয়াচ টাওয়ার এলাকায় নোঙর করলে কয়েকজন পর্যটক গোসল করতে পানিতে নামেন। এ সময় আলী আকবর খান একপর্যায়ে পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্য পর্যটকেরা দ্রুত তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/ এসকেডি



