ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পুলিশি অভিযানের মধ্যে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম
নিহত থানা ছাত্রদলের সহ-সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মনোয়ার হোসেন বকশী। ছবি: সৌজন্য

সাভারে পুলিশের অভিযানের সময় ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে নিহত হয়েছেন থানা ছাত্রদলের সহ-সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মনোয়ার হোসেন বকশী। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতের পিতা মুহম্মদ জাফর আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের একটি দল এসে কেন্দ্রের আবাসিক এলাকায় তাদের ৫ তলা ভবনের ৪ তলায় প্রবেশ করে তল্লাশি করে। পুলিশ তার দুই ছেলে ও মেয়ের ঘরের নাতি শাহরিয়ার কবির সৌমিককে খোঁজ করেন।

এসময় একজন পুলিশ সদস্য দৌড়ে ছাদে যান। এ ঘটনার কিছুক্ষন পরই বিকট শব্দে বাসার নীচে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। এ সময় পুলিশ ও বাসার সদস্যরা নীচে নেমে মনোয়ার হোসেন বকশীর নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান। এ দৃশ্য দেখার পর পুলিশ ঘটনা স্থলে না দাড়িয়ে এবং তাকে উদ্ধার না করে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করে।

আরও পড়ুন

পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান রংপুরের পীরগাছা থানা এলাকায় নিহতের ভাগ্নে শাহরিয়ার কবির সৌমিক মিমি আকতার নামে ১৫ বছর বয়সের এক মেয়েকে অপহরন করেছে মর্মে মামলা রয়েছে। এ মামলায় মামা মনোয়ার হোসেন বকশীও আসামী ছিলেন। পীরগাছা থানার এস আই মনোরঞ্জন বর্মন থানার রিকুইজেশান নিয়ে সাভার মডেল থানায় আসলে সাভার থানার একজন এস আইকে নিয়ে আসামীকে ধরতে গিয়েছিল। পরবর্তীতে আসামী ছাদ থেকে লাফ দিলে তার মৃত্যু হয়। এক প্রশ্নের জবাবে তিনি পীরগাছা থানার পুলিশ টিমের কিছু না বলে তড়িঘড়ি করে চলে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তাদের এমন ভাবে চলে যাওয়া ঠিক হয়নি।

নিহতের পিতা মুহম্মদ জাফর আলী এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষ ছেলে হত্যার বিচার দাবি করেছেন।

ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজ উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার অবিলম্বে মনোয়ার হোসেন বকশি হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়াদ্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা
সাভারে এসআই আলতাফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮
সাভারের আমিন বাজারে পুলিশ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৯