ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম
অভিযুক্ত তানভির। ছবি: সৌজন্য

‎‎ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে বলাৎকারের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত ব্যক্তির নাম তানভির (২৪)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের একটি মাদ্রাসার শিক্ষক।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১২টায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ধুলিয়া গ্রাম থেকে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

অভিযুক্ত তানভীর আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী শিশু (বয়স ১৪) হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া গ্রামের বাসিন্দা। সে পড়াশোনার সুবাদে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের একটি মাদ্রাসায় থাকতো। বিভিন্ন সময়ে ওই শিশুকে মাদ্রাসার অফিস রুমে পাশবিক নির্যাতন করতেন অভিযুক্ত শিক্ষক।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশু জানায়, গত কয়েকদিন আগে ওই শিশুকে মাদ্রাসার দোতলার একটি রুমে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত শিক্ষক। ওই সময় ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে হুমকি ধামকি দেয় ওই শিক্ষক।

‎পরে শিশুটি নিজের গ্রামের বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনা জেনে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে হরিণাকুন্ডু থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ তাকে আটক করে। এসময় আটক শিক্ষক তানভীর তার কৃতকর্মের দায় স্বীকার করে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) অসিত কুমার রায় বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা অভিযুক্তকে আটক করেছি। অপরাধ যেহেতু চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সংঘটিত হয়েছে, কাজেই সেখানেই ভিকটিমকে অভিযোগ দিতে হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ ছাড়া আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
আরও পড়ুন
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা