নড়াইলে মোস্তফা কাজীকে হত্যা: এলাকাবাসীর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি  

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৮:১২ পিএম


নড়াইলে মোস্তফা কাজীকে হত্যা: এলাকাবাসীর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি  
মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি: সৌজন্য

নড়াইলের ১০নং ভদ্রবিলা ইউনিয়নে নিরীহ ও বৃদ্ধ মোঃ মোস্তফা কাজীকে পরিকল্পিতভাবে হত্যা করার তীব্র প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ‘১০নং ভদ্রবিলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এলাকার সচেতন ও ক্ষুব্ধ নাগরিকরা এ কর্মসূচির আয়োজন করেন। 

স্থানীয় সূত্র ও কর্মসূচির থেকে জানা যায়, সম্প্রতি ভদ্রবিলা ইউনিয়নের প্রামারী স্কুল মাঠে ছোট বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। ওই তুচ্ছ ঘটনাকে ঘিরেই পরবর্তীতে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে নিরীহ বৃদ্ধ মোঃ মোস্তফা কাজীকে নৃসংশভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় থমথমে অবস্থা ও চরম ক্ষোভ বিরাজ করছে।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রাকিব সেন্টু। তিনি তার বক্তব্যে বলেন, একজন বৃদ্ধ ও নিরীহ মানুষকে এভাবে পরিকল্পিতভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই এবং জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

মানববন্ধনে নিহত মোস্তফা কাজীর দুই ছেলে আমজাদ হোসেন কালাই ও ছেলের পুত্র স্বাধীন কাজী কান্নাজড়িত গলায় তাদের পিতার নির্মম হত্যাকাণ্ডের বিচার চান। তারা বলেন, আমাদের পিতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমরা আর কিছুই চাই না, শুধু আমার বাবার প্রকৃত খুনিদের দ্রুত ফাঁসি দেখতে চাই।

মানববন্ধন চলাকালে উপস্থিত সর্বস্তরের মানুষ বিভিন্ন পোস্টার ও ব্যানার হাতে নিয়ে খুনিদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভদ্রবিলা বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করা না হয়, তবে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission