ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভ নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৭:৫৭ পিএম


ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর পশ্চিমপাড়ায় পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম হোসেন (৮) নামে এক শিশুর হৃদয়বিদারক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সিয়াম হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর পশ্চিমপাড়ার মোঃ শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১১টার দিকে সিয়াম বাড়ি থেকে ফুটবল খেলার উদ্দেশ্যে বের হয়। হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমবয়সীদের সাথে ফুটবল খেলা শেষে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মৃত লুৎফর রহমানের পুকুরের খাঁড়াবাঁধের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যায় সিয়াম।

আরও পড়ুন

পুকুরটির গভীরতা অত্যাধিক হওয়ায় মুহূর্তের মধ্যেই সিয়াম তলিয়ে যায়। সাথে থাকা খেলার সাথিরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তার বাড়িতে গিয়ে পরিবারকে খবর দেয়। সংবাদ পেয়ে পরিবারের সদস্যরাসহ এলাকার প্রায় ৩০ থেকে ৩৫ জন লোক অবিলম্বে পুকুরে নেমে উদ্ধারের চেষ্টা চালান। তবে পুকুরটির গভীরতা অনেক বেশি হওয়ার কারণে তাকে পানির নিচ থেকে খুঁজে বের করতে বেশ সময় লেগে যায়।​পরবর্তীতে দীর্ঘ চেষ্টার পর সিয়ামকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিয়ামকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। অবুঝ শিশুর এই অকাল প্রস্থানে পুরো হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর গ্রামে গভীর শোকের ছায়া বিরাজ করছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission