নেশা করতে বাংলাদেশি ২ টাকা নোট জনপ্রিয় ভারতে [ভিডিও]

বিশ্বাস ফারুক, যশোর প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ , ০১:১১ পিএম


নেশা করতে বাংলাদেশি ২ টাকা নোট জনপ্রিয় ভারতে [ভিডিও]

দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে স্বর্ণ ও ডলারসহ মূল্যবান দ্রব্যের পাশাপাশি পাচার হচ্ছে এখন বাংলাদেশি কাগজের নোট। সম্প্রতি বেনাপোল চেকপোস্টে বিপুল পরিমাণ দুই টাকার নোটসহ দু’ভারতীয় নাগরিক আটক হওয়ায়, বিষয়টি নজরে এসেছে পুলিশের।

পুলিশ বলছে, দুই টাকার নোটের মাধ্যমে পাইপ তৈরি করে হেরোইন ও ইয়াবা সেবন করে মাদকাসক্তরা। সিগারেটের প্যাকেটের ভেতরে থাকা পাতলা কাগজিটিও একাজে ব্যবহার করা হয়। তবে ভারতীয় তরুণদের অধিক পছন্দ বাংলাদেশের দুই টাকার নতুন নোট।

এদিকে পাচারকারীরা এই টাকাগুলো কীভাবে সংগ্রহ করছে সেই তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান বেনাপোল পোর্টথানার তদন্তকারী কর্মকর্তা কাজী এহাসানুল হক।           

বেনাপোল কাস্টমস কর্মকর্তারা বলছেন, চেকপোস্টের স্ক্যানার মেশিনের কাগজের নোট সনাক্ত করার ক্ষমতা না থাকায়, পাচার রোধ সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে দুই টাকার নোট বেশি পাচার হচ্ছে। তারা বলেন, দ্রুত নোট সনাক্তে সক্ষম স্ক্যানার স্থাপন করা দরকার।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ বলেন, মানিব্যাগে লোহা জাতীয় অন্যকিছু থাকলে আমরা সেটা চিহিৃত করতে পারি। কিন্তু নোট ধরার মতো স্ক্যানার আমাদের নেই। ভবিষ্যতে এই ধরনের মেশিন দিলে আমরা এসব অবৈধ ধরতে পারবো।   

এর আগে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতের মাদক সেবীদের অনেকের কাছে নেশাদ্রব্য গ্রহণের জন্য বাংলাদেশি নতুন দুই নোট খুবই জনপ্রিয়। এ জন্য দেশটিতে নাকি বাংলাদেশের দুই টাকার নোট ৫ রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে।

এসজে / এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission