ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, কুমিল্লা

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ , ১১:২৩ এএম


ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে রবিউল হোসেন (২৪) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসামের গন্ডামারায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ছাত্রলীগ নেতা জেলার লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।

জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন গন্ডামারা রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় মোটরসাইকেল নিয়ে রেললাইন অতিক্রমের সময় রবিউল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

লাকসাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission