মাটির পাতিলে গ্রেনেড-গুলি

আরটিভি অনলাইন রিপোর্ট, বগুড়া

রোববার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ , ০২:৫৫ পিএম


মাটির পাতিলে গ্রেনেড-গুলি

বগুড়া সদরের গোকুলের বড় ধাওয়াকোলা গ্রামে মাটি খোঁড়ার সময় একটি পাতিল থেকে গ্রেনেড, গুলিসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধের সময়ের।

রোববার সকালে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এসবের মধ্যে ছয়টি গ্রেনেড, এসএমজি ও এলএমজির ২৪ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগজিন ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) এমদাদ হোসেন জানান, ওই গ্রামে আশিক খান নতুন বাড়ি তৈরি করছেন। বাড়ির পাশে সেফটিক ট্যাংক নির্মাণের জন্য সকালে শ্রমিকরা কাজ করছিলেন। প্রায় দেড় ফুট নিচে মাটির পাতিল অস্ত্র ও গোলাবারুদগুলো দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ সেসসব উদ্ধার করে নিয়ে আসে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অস্ত্র ও গোলাবারুদগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission