ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় চুরি 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:৪০ এএম
জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। ছবি: আরটিভি

জামালপুরে জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিভিল জজ আহমাদুল কবির সাকিল জামালপুর আদালতের মেলান্দহ সিভিল জজ আদালত ও সিভিল জজ নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিন তলা বাসার তৃতীয় তলায় গত সাত মাস ধরে ভাড়া থাকেন সিভিল জজ আহমাদুল কবির সাকিল ও তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি।

মঙ্গলবার বিকেলে আহমাদুল কবির সাকিল তার স্ত্রী নুসরাত জেরিন জেনিকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য বাসা থেকে বের হন। বাসায় কেউ না থাকার সুযোগে জানালার গ্রিল কেটে হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকাসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

Capture2

সিভিল জজ আহমাদুল কবির সাকিল বলেন, রাত ৯টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজার তালা খোলার চেষ্টা করি। কিন্তু না খোলায় তালা নষ্ট হয়েছে ভেবে মিস্ত্রী ডেকে এনে খোলার চেষ্টা করি। তবুও দরজা খুলতে না পারায় সন্দেহ হয় ভেতর থেকে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে দরজা আটকে রেখেছে। এক পর্যায়ে রাত ৯টার পর দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করি। এ সময় জানালার গ্রিল কাটা এবং ঘরের সব আসবাবপত্র খোলা, অন্যান্য জিনিসপত্র ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় ছিল।

আরও পড়ুন

বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন বলেন, তিন তলা বাড়িতে ৫টি ইউনিট রয়েছে। এই বাসায় এই প্রথম চুরির ঘটনা ঘটল। বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলেও এখন তা কাজ করছে না। সম্ভবত দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরা বিকল করে পরিকল্পিতভাবে চুরি করেছে।

Capture

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ বলেন, বিচারক দম্পতির তৃতীয় তলার ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি