ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

১২ লাখ টাকার গাঁজা উদ্ধার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:৫৫ এএম
ব্রাহ্মণবাড়িয়া ১২ লাখ টাকার গাঁজা উদ্ধার করা হয়েছে। ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র‍্যাবের অভিযানে ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল চারটার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার একটি ঘাসক্ষেতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়।

Capture3

র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গুচ্ছগ্রাম এলাকার একটি ঘাসক্ষেতে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন

তল্লাশির একপর্যায়ে ঘাসক্ষেতে পড়ে থাকা তিনটি লাল রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতরে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৮৪ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানের সময় মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার মালিক ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের বড় মদক ও আশপাশের প্রায় ৬০ গ্রামের ১০ হাজারের বেশি মানুষের জন্য নেই স্থায়ী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। সামান্য চিকিৎসা নিতেও তাঁদের পাড়ি দিতে হয় প্রায় ৭০ কিলোমিটার পাহাড়ি ও নৌপথ। এতে জরুরি চিকিৎসা পেতে বিলম্বের পাশাপাশি বাড়ছে মৃত্যুঝুঁকি। এ অবস্থায় বড় মদকে সরকারি হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো এক নারীর মরদেহ পাওয়া গেছে। 
কচুরিপানা সরাতেই ভয়ংকর দৃশ্যের মুখোমুখি স্থানীয়রা
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে গরম খুন্তির ছ্যাঁকা