যশোরের কেশবপুরে সেপটিক ট্যাংকে পড়ে বাবা-ছেলেসহ পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার বিকালে শাহাপুর গ্রামে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের বাঁশ-তক্তা খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের কলিম গাজীর ছেলে ইকবাল, খলিলুর রহমানের ছেলে আবদুল হামিদ, সরসকাঠি গ্রামের রাজ আলী গাজীর ছেলে আবদুল আহাদ ও তার ছেলে শফিকুল এবং মির্জানগর গ্রামের আবদুল জলিলের ছেলে আল-আমিন।
জানা যায়, সোমবার বিকেলে পাঁচ শ্রমিক ওজিয়ার রহমানের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের বাঁশ-তক্তা খুলছিলেন। এক পর্যায়ে তারা ট্যাংকে পড়ে যান। এতে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।




