নওগাঁ-৩ আসনের সাংসদ সেলিম করোনায় আক্রান্ত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২০ জুলাই ২০২০ , ০৭:৪৯ পিএম


Naogaon-3 MP Selim attacked by Corona
নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার

নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নমুনা সংগ্রহের আগে ২/৩ দিন জ্বর ও সর্দিতে ভুগছিলেন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। এজন্য গত বুধবার (১৫ জুলাই) তার গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার চেরাগপুর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় রিপোর্ট আসে করোনা পজিটিভ। তবে তার করোনা পজিটিভ হলেও সুস্থ আছেন। বর্তমানে তার কোনো ধরনের উপসর্গ নাই বললেই চলে। নমুনা দেয়ার পরদিন তিনি ঢাকাতে গেছেন। বর্তমানে ঢাকাতে আছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। করোনার রিপোর্ট আসলেও তা কেউ জানতো না। কিন্তু হঠাৎ করেই বিষয়টি প্রকাশ পাই। রোববার বিকেল থেকে ফেসবুকে নওগাঁ-৩ আসনের এমপি করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিজ্ঞাপন

এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) সুদেব কুমার বলেন, গত দুইদিন থেকে তিনি এমপির সঙ্গে নাই।

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৫৮১ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন:  সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মমিন মন্ডল করোনায় আক্রান্ত

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission