ভারত থেকে জাল টাকা প্রবেশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ৪ পরামর্শ

আরটিভি নিউজ

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ০৭:৪১ পিএম


ভারত থেকে জাল টাকা প্রবেশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ৪ পরামর্শ
ফাইল ছবি

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রপত্রিকায় সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ জাল টাকা প্রবেশ করছে—এমন খবর প্রকাশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ব্যাংক সতর্ক বার্তা জারি করেছে। জনমনে সৃষ্ট বিভ্রান্তি ও উদ্বেগ দূর করতে কেন্দ্রীয় ব্যাংক বুধবার (১৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জনগণকে অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, জাল টাকা তৈরি, বহন ও লেনদেন দেশের প্রচলিত আইনে গুরুতর অপরাধ। জাল নোটের প্রচলন রোধে কেন্দ্রীয় ব্যাংক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত কার্যকর পদক্ষেপ নিচ্ছে এবং জাল নোটের উৎস, প্রবাহ ও ব্যবহার রোধে কঠোর নজরদারি চালাচ্ছে।

জাল টাকার ঝুঁকি এড়াতে এবং জনগণকে সতর্ক থাকতে কেন্দ্রীয় ব্যাংক নিম্নলিখিত চারটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে- নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই, নোট গ্রহণের সময় এর জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সূতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা ভালোভাবে যাচাই করতে হবে।

বড় অঙ্কের সকল লেনদেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে। নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি ব্যবহারে উৎসাহিত হতে হবে। সন্দেহজনক কোনো নোট পেলে তাৎক্ষণিক ভাবে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, সম্প্রতি কাতার ভিত্তিক একটি সংবাদমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকের ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর এই বিষয়টি নিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসে এবং অপতৎপরতা রুখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখে।

বাংলাদেশ ব্যাংক ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’—এই আহ্বান জানিয়ে আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট (www.bb.org.bd) ভিজিট করতে বা প্রতিটি ব্যাংক শাখায় প্রদর্শিত এক্স-ব্যানার ও পোস্টার দেখার পরামর্শ দিয়েছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission