ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সম্মিলিত ইসলামী ব্যাংকে চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা তোলা যাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা অসুস্থ রোগীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি আরও জানান, অর্থ ছাড়ের আগে চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক যাচাই প্রক্রিয়া পরিচালনা করবে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন

চিকিৎসা ব্যয়ে আমানতকারীদের ১০ লাখ টাকার বেশি অর্থ ছাড়ের অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করতে ব্যাংকের প্রশাসকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

শাহরিয়ার সিদ্দিকী বলেন, শর্ত পূরণের পরও যেসব গ্রাহক অনুমোদিত অর্থ তুলতে পারছেন না, তারা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করতে পারবেন।

আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্রাহকরা এত দিন যথেষ্ট ধৈর্য দেখিয়েছেন। আরেকটু ধৈর্য ধরার অনুরোধ করছি। সবাই তাদের অর্থ পাবেন। সরকারের আমানত সহায়তার অনুপাতে অর্থ ছাড় দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, শুরুতে দুই লাখ টাকা সীমা দিয়ে অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হয়েছিল, যা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপনা শক্তিশালী করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ামাত্র বাংলাদেশ ব্যাংক তা দ্রুত বাস্তবায়ন করবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের জন্য শনিবার (১৭ অক্টোবর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশ ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় ১২.৯ শতাংশ বেশি।
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
‘বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক’
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের তৈরি নীতি ও কর্মসূচির সঙ্গে বিশ্বব্যাংক একমত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
‘বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক’
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
নতুন ঋণচুক্তির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তের সঙ্গেই একমত হয়েছে বাংলাদেশ।
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
আরও পড়ুন
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
দেশের রিজার্ভ আবারও বাড়ল
টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক