ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডাচ্‌-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও মো. এহতেশামুল হক খান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম
মো. এহতেশামুল হক খান।  ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো. এহতেশামুল হক খান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নতুন কর্মস্থলে যোগদান করে দায়িত্বভার বুঝে নেন তিনি। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মো. এহতেশামুল হক খান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করার আগে প্রায় ছয় বছর তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায় কর্মকর্তা (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। এহতেশামুল হক খান ব্যাংকটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে, তিনি ডাচ্‌-বাংলা ব্যাংকের স্থানীয় কার্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মো. এহতেশামুল হক খান ২০০৩ সালে ডাচ্‌-বাংলা ব্যাংকে যোগ দেন। এই দীর্ঘ সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুণগত পরিবর্তন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৯৫ সালে বেসিক ব্যাংকে সহকারী ব্যবস্থাপক (অন প্রবেশন) হিসেবে তার ব্যাংকিং পেশা শুরু হয়। সব মিলিয়ে এই ব্যাংকারের ৩০ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

মো. এহতেশামুল হক খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসসি (স্নাতক) ও এমএসসি (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বয়সের সময়সীমার কারণে ব্যাংকটির এমডি আবুল কাশেম মো. শিরিনের নিয়মিত চাকরির মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষের আগে তিনি টানা আট বছর ব্যাংকটির এমডির দায়িত্ব পালন করেন। তার মেয়াদ শেষের কারণে শনিবার ছুটির দিনে নতুন এমডি তার দায়িত্বভার গ্রহণ করেন। অর্থাৎ ডাচ্‌-বাংলা ব্যাংকে আবুল কাশেম মো. শিরিনের স্থলাভিষিক্ত হয়েছেন এহতেশামুল হক খান।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৮ মাসে বিদেশ গেছে সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছে সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
‘বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক’
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের তৈরি নীতি ও কর্মসূচির সঙ্গে বিশ্বব্যাংক একমত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
‘বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক’
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
নতুন ঋণচুক্তির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তের সঙ্গেই একমত হয়েছে বাংলাদেশ।
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ
এই নতুন ব্যবস্থার ফলে এখন আর কোনো বাণিজ্যিক মার্চেন্ট অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। রিকশাচালক, বাস কন্ডাক্টর, হকার, সবজি বিক্রেতা কিংবা ভিক্ষুক বা সাহায্যপ্রার্থীরাও সম্পূর্ণ ব্যক্তিগত কিউআর কোডের মাধ্যমে সেকেন্ডের মধ্যে সরাসরি এক মুঠোফোন অ্যাপ থেকে অন্য অ্যাপে নিখুঁত অঙ্কের টাকা আদান-প্রদান করতে পারবেন। 
রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় এ সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হবে না।
দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
আরও পড়ুন
ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে ১০০ নম্বরের কাঠামো
ভারতে আইএমডির সতর্কতা, বাংলাদেশেও বিপদের আশঙ্কা
কী ঘটেছিল, বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন সেই এমডি
সম্মিলিত ইসলামী ব্যাংকে চেয়ারম্যান ও এমডি নিয়োগ