বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন

আরটিভি নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৪:২২ পিএম


বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন। সৌজন্য ছবি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে. এম. আওলাদ হোসেন।

বুধবার (১ জুলাই) থেকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি ২০২১ সালে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক এবং সিবিও হিসেবে যোগদান করেন। ব্যাংকটির যাত্রা শুরু থেকেই ব্যবসায়িক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তিনি। 

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের পূর্বে কে. এম. আওলাদ হোসেন ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি উক্ত প্রতিষ্ঠানে একাধারে চিফ বিজনেস অফিসার, চিফ অপারেটিং অফিসার, হেড অব ব্রাঞ্চ বিজনেস এবং শাখা প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ১৭ বছর কর্মরত ছিলেন। তিনি অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 

দীর্ঘ ৩৩ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় ব্রাঞ্চ ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও সেন্ট্রালাইজড কার্যক্রমের স্ট্র্যাটেজিক প্ল্যান বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তর অভিজ্ঞতা অর্জন করেন।

উল্লেখ্য, আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। 

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission