ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

গ্রাহকদের সুখবর দিল ইসলামী ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৯:১১ পিএম
ছবি: সংগৃহীত

আতঙ্কিত হয়ে ইসলামী ব্যাংকের যেসব গ্রাহক গত কয়েকদিনে মেয়াদি আমানত ও সঞ্চয়ভিত্তিক বিভিন্ন হিসাব ভেঙে ফেলেছেন তারা বিনা চার্জে তা পুনরায় চালু করতে পারবেন।

সোমবার (১৫ জুন) ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, গত ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে নগদায়ন বা বন্ধ করা এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএস হিসাব আগামী সাত কর্মদিবসের মধ্যে গ্রাহকের আবেদনের ভিত্তিতে পুনরায় সচল করা হবে। এতে গ্রাহকরা হিসাবটি চলমান থাকলে যে সুবিধা পেতেন, সেগুলোই পাবেন।

আরও পড়ুন


এছাড়া হিসাব পুনঃসচল করার ক্ষেত্রে ব্যাংকের সব ধরনের খরচ ও চার্জ মওকুফ করা হবে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকে নগদ প্রবাহ বৃদ্ধি করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইসলামী ব্যাংক।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামী ব্যাংকের সব শাখা ও উপশাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন বা ঠিকানার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে হিসাব পুনরায় চালু করতে উৎসাহ দিতে বলা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার
দেশের সব ব্যাংক ও বিকাশ-নগদ-রকেটের জন্য নতুন নির্দেশনা জারি
ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করতে আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের সব ব্যাংক ও বিকাশ-নগদ-রকেটের জন্য নতুন নির্দেশনা জারি
ব্যাংক অব জাপানের সুদহার বাড়ানোর পরও ইয়েন দুর্বল
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার-সংক্রান্ত পদক্ষেপে ব্যস্ত একটি সপ্তাহের শেষে শুক্রবার বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। ব্যাংক অব জাপান সুদহার বাড়ালেও ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দর কমেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ব্যাংক অব জাপানের সুদহার বাড়ানোর পরও ইয়েন দুর্বল
বাংলা কিউআরে যোগ হচ্ছে নতুন সুবিধা
বাংলা কিউআর ব্যবহার করে প্রথমবারের মতো এক সপ্তাহে হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন। গত ৬ থেকে ১২ সেপ্টেম্বর এক হাজার ৫৭ কোটি টাকা লেনদেন হয় এ ব্যবস্থায়।
বাংলা কিউআরে যোগ হচ্ছে নতুন সুবিধা
বন্ধ শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিম চালু
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
বন্ধ শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিম চালু
আরও পড়ুন
সার নিয়ে সুখবর, দেশে চাহিদার চেয়েও মজুত ১৬ লাখ টন বেশি
কিডনি রোগীদের জন্য বড় সুখবর
দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা তুলেছেন ৭,৮৯৬ গ্রাহক
আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা