হাকিমপুর উপজেলায় কামাল হোসেন রাজ চেয়ারম্যান নির্বাচিত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০৭:৫০ পিএম


হাকিমপুর উপজেলায় কামাল হোসেন রাজ চেয়ারম্যান নির্বাচিত
কামাল হোসেন রাজ। ছবি : আরটিভি

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মোটরসাইকেল প্রতীকে কামাল হোসেন রাজ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

কামাল হোসেন রাজ পেয়েছেন ২২ হাজার ২৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টেলিফোন প্রতীকে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ। তিনি পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ ভোট। এ ছাড়াও আনারস প্রতীকে আমিনুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৪২ ভোট। এছাড়া পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন ও পারুল নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা দুই জনেই বর্তমানে ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলাতে মোট কেন্দ্র ছিল ৩৬টি।

বিজ্ঞাপন

বুধবার সন্ধা ৭টায় হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা মো. শিমুল সরকার বেসরকারিভাবে এই ঘোষণা দেন। এই উপজেলায় মোট ভোটার ৮০ হাজার ৩৩৬ জন। ভোট পড়েছে ৫৪ দশমিক ৫৯ শতাংশ।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় এক হাজার ৬৩৫ জন প্রতিদ্বন্দ্বী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ ২৮ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

প্রথম ধাপের নির্বাচনে ১১ হাজার ৫৫৬টি কেন্দ্র, ৮১ হাজার ৮০৪ ভোটকক্ষ, ৩ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১০২ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ কোটি ৬০ লাখ ২ হাজার ২২৪, নারী ১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৯০ ও ১৮৮ জন হিজড়া ভোটার রয়েছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় বুধবার (৮ মে) ভোট অনুষ্ঠিত হয়, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission